একি স্বপ্ন নাকি সত্যি
- ফয়জুস সালেহীন

তুমি আছ কাছে,
তাই এই শালবনকে লাগছে অপূর্ব
সেজেছে অপরূপ সাজে।
শালবনের গাছগুলির ফাঁক দিয়ে আকাশ উঁকি দিয়ে আছে।
যেন তোমার আকাশী রঙের পোশাক দেখছে মুগ্ধ নয়নে
আর হয়তো ভাবছে তার রঙের পোশাক পড়াতে,
তোমাকে প্রতিমা সুন্দর লাগছে।

তুমি আছ কাছে,
তাই পাহাড়গুলোকে অদ্ভুত সুন্দর লাগছে।
রিমঝিম বৃষ্টিতে পাহাড়ের ঘাসগুলো ভিজে চিকচিক করছে
পাহাড় যেন তোমার দিকে তাকিয়ে আছে
আর তোমার চোখের আনন্দের অশ্রু দেখে হয়তো ভাবছে-
তার বুকের কচি ঘাসগুলোর মত তোমার মায়াবী দুটো চোখ চকচক করাতে
তোমাকে প্রকৃত সুন্দর লাগছে।

তুমি আছ বলে,
তাই এই বনানী এত ভালো লাগছে আজ
পূর্বে তো কখনও দেখিনি প্রকৃতির এই অপূর্ব সাজ!

তুমি আছ কাছে,
তাই আমার সৌন্দর্যের অন্তঃদৃষ্টি ডানা মেলেছে।
সত্যিই কি তুমি কাছে আছ? নাকি আমি আছি স্বপ্নের মাঝে?
স্বপ্ন যদি হয় তাহলে এই ঘুম যেন কখনও না ভাঙ্গে
সত্যি যদি হয় তুমি চিরদিন থেকে আমার সঙ্গে।

৩০-৭-৯৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026